মমতার জন্য আম উপহার পাঠালেন শেখ হাসিনা


June 13, 2023 at 05:31AM
from somoynews.tv | RSS Feed

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬০০ কেজি আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার হিসেবে পাঠানো ওই আম এরই মধ্যে মমতার বাড়িতে পৌঁছেছে।

সোমবারই (১২ জুন) ভারত ও বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের গাড়ি। সীমান্তে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় সেই উপহার।

 

এরপর তা পরীক্ষার জন্য কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে নিয়ে যাওয়া হয়। সেখানে আমগুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করেন। সেখান থেকে উপহার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে পৌঁছে দেন কর্মকর্তারা।

 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় মোদির উচ্চপর্যায়ের বৈঠক

 

এ বিষয়ে কলকাতা বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব প্রেস রঞ্জন সেন সাংবাদিকদের জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো উপহারে হিমসাগর ও ল্যাংড়া মিলিয়ে ৬০০ কেজি আম ছিল। আমগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে দেয়া হয়।

 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০টি কার্টনে করে মোট ১ হাজার ২০০ কেজি আম পাঠানো হয়েছে। এর অর্ধেক পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। আর বাকি আমগুলো কলকাতার বিভিন্ন বিশিষ্টজনদের মধ্যে উপহার হিসেবে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: নরেন্দ্র মোদির সফরের আগে নিউ জার্সিতে ‘মোদিজি থালি’

 

কিছু আম দূতাবাসের বাংলাদেশের সংশ্লিষ্ট কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে দেয়া হয়েছে। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো উপহার নিয়ে এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিংবা তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ‌

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url