বিশ্ববিদ্যালয়ে ধূমপান নিয়ে সংঘর্ষ, আটক ৩৩


June 06, 2023 at 05:32AM
from somoynews.tv | RSS Feed

ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ধূমপান করা নিয়ে শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশের একজন মুখপাত্র জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুন্সি প্রেমচাঁদ হোস্টেলে কিছু ছাত্রের ধূমপান করা নিয়ে আপত্তি জানায় নিরাপত্তারক্ষীরা। এ থেকেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

 

মুখপাত্র আরও বলেন, রোববার সকালের দিকে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

আরও পড়ুন: ভুয়া আধার কার্ডসহ ভারতে ৪ বাংলাদেশি গ্রেফতার

 

তিনি আরও জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি নিরাপত্তারক্ষীও রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার তদন্ত করছেন। তবে আরও কিছু অভিযুক্তকে আটক করা হতে পারে।

 

এদিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অনেককেই লাঠি হাতে ভাঙচুর চালাতে দেখা যায়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url