বরহমণবড়য়য় ছতরদলর দপকষর সঘরষর ঘটনয় মমল


June 14, 2023 at 07:08AM
from somoynews.tv | RSS Feed

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের পর জেলা ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ( ১৩ জুন) বিকেলে সদর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সাইফুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুটি মামলায় ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অন্তত ২০০ জনকে আসামি করা হয়।

 

পুলিশের এসআই রাকিবুল হাসানের দায়ের করা মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মো: আরিফ শামীম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সাবেক সদস্য সচিব মহসীন মিয়া, যুবদলের কুমিল্লার বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান, সদস্য সচিব সমির চক্রবর্তী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , সভাপতি জহিরুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কাউছার মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল উদ্দিন, আশুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম পারভেজ ও আহ্বায়ক আলমগীর খাঁ, সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ জামাল হোসেন লস্কর ও যুগ্ম আহ্বায়ক শেখ জুনায়েদ আহমেদ সহ আরো অনেকের নাম রয়েছে। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা ১৩০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

 

অপর দিকে পুলিশের এসআই সাইফুল ইসলামের দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়া, বর্তমান আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুবদল নেতা তাজুল ইসলাম , ইয়াছিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি নজির আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষকদল নেতা আবু আরিফ মো: শামীম, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক মো: নাইম, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আরাফাতের নাম রয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০জন নেতাকর্মীকে আসামি করা হয়।

 

গত সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরীর নেতৃত্বে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময়  মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় পছন্দের ব্যক্তিকে পশুর হাট ইজারা দেয়ার পাঁয়তারা

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে সোমবার (১২ জুন) নতুন কমিটি ও আগের কমিটির নেতাকর্মীদের মধ্যে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় নতুন করে পুলিশ বাদী দুটি মামলা করেছে। এ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মোট তিনটি মামলা হয়েছে। তিন মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, অসামিদের গ্রেফাতারে পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।

 

গত ৮ জুন বৃহস্পতিবার রাতে শাহীনুর রহমানকে আহ্বায়ক, সমীর চক্রবর্তীকে সদস্যসচিব ও পাঁচজনকে যুগ্ম আহবায়ক করে জেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এর মধ্যে সমীর চক্রবর্তী আগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন। নতুন আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আবদুর রহমান ওরফে সানির বড় ভাই কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী বলে পরিচিত। কবির আহমেদ সদর উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা। আগামী এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url