চাঁদপুরে উৎপাদিত ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে


June 11, 2023 at 04:57AM
from somoynews.tv | RSS Feed

চাঁদপুরে বেসরকারি খাতে উৎপাদিত ২০০ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন।

আর এ বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা হচ্ছে কিনা তা সরেজমিনে দেখতে ‘দেশ এনার্জি’ নামে বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেছেন তিনি। 

 

শনিবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার গাছতলা এলাকায় স্থাপিত দেশ এনার্জির বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরবচ্ছিন্ন সরবরাহের তাগিদ দেন তিনি।


এ সময় মো. নূরুল আমিন বলেন, ‘দেশে একদিকে জ্বালানি সংকট। অন্যদিকে, মানুষের চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহে প্রতিবন্ধকতা। এমন পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে মোকাবিলা করে সরকার বিদ্যুৎ চাহিদা মেটানোর চেষ্টা করছে এবং ক্রমশ সফলও হচ্ছে। তাই দেশ এনার্জি এখন বিদ্যুৎ উৎপাদনের যে ধারা অব্যাহত রেখেছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে।’ 

বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান।


আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে আধা ঘণ্টা বন্ধ ছিল আদানির বিদ্যুৎ সরবরাহ


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ এনার্জির ব্যবস্থাপনা পরিচালক নাভিদ হক, মহাব্যবস্থাপক জাভেদ হাসান, প্ল্যান্ট ইনচার্জ প্রকৌশলী জহুরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই কেন্দ্রে জ্বালানির মূল উৎস হচ্ছে ফার্নেস ওয়েল, যা তাদের কাছে রয়েছে। ফলে একটানা উৎপাদন ধরে রাখতে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ রয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ২০১৮ সালের নভেম্বর থেকে চাঁদপুরে দেশ এনার্জি ১২টি ইউনিটের মাধ্যমে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url