স্বেচ্ছায় ফিরতে রাজি ৪ রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করল জাতিসংঘ


June 06, 2023 at 06:44AM
from somoynews.tv | RSS Feed

মিয়ানমারে স্বেচ্ছায় ফিরতে রাজি হওয়ায় ৪ পরিবারের ২৩ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেয়া বন্ধ করেছে জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।


সোমবার (৫ জুন) সকাল থেকে তাদের খাদ্য সহায়তা বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান।


তিনি বলেন, পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয় ওই চার পরিবার। সোমবার সকালে থেকে তাদের খাদ্য দেয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কি কারণে বন্ধ করেছে তা ইউএনএইচসিআরের পক্ষে জানানো হয়নি। তাদের সঙ্গে আলোচনা চলছে। এসব রোহিঙ্গাদের বিকল্প ব্যবস্থায় খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:  রোহিঙ্গা সংকট: কমছে বৈদেশিক সহায়তা, চাপে বাংলাদেশ

দায়িত্বশীল সংস্থার তথ্য বলছে, প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেওয়া চার রোহিঙ্গা বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছে। তাদের মধ্যে আমির হোসেনের পরিবারের ৫ জন, মোহম্মদ হাসানের পরিবারের ৭ জন, হোসান জোহারের পরিবারের ৫ জন ও মোহম্মদ হাসানের পরিবারের ৬ সদস্য রয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url