রাতে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে উরুগুয়ে-ইতালি

June 12, 2023 at 04:56AM
from somoynews.tv | RSS Feed
আর্জেন্টিনায় অনুষ্ঠিত এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চমক ছিল বেশ। ফেবারিট দুই দল ব্রজিল ও আর্জেন্টিনা কেউই সেমিফাইনাল খেলতে পারেনি। সুযোগটা কাজে লাগিয়েছে ল্যাটিন আমেরিকার আরেক দল উরুগুয়ে। ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে উরুগুয়ে।
এর আগে দুবার ফাইনাল খেললেও এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি বড়দের বিশ্ব আসরে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। ফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে ওঠা ইতালি। রোববার (১১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হবে লাতিন ও ইউরোপের দুই প্রতিনিধি।
বড়দের বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইতালি এর আগে দুবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিতে খেলেছিল। তবে ফাইনালে এই প্রথম। দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে আসে ইউরোপীয় দলটি।
আরও পড়ুন: মেসিকে না পেয়ে নেইমারের দিকে হাত বাড়াচ্ছে আল হিলাল!
এবারের টুর্নামেন্টজুড়েই উড়ছে উরুগুয়ে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে সেমিতে আসা ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা অ্যান্ডারসন দুয়ার্তেও উরুগুয়ের খেলোয়াড়।
ফাইনালে যে দলই জিতুক, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফুটবলবিশ্ব। নিজেদের প্রথম শিরোপার জন্য দুদলই যে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে সেটা আন্দাজ করাই যায়।
]]>