ঘণটর আলটমটম দয় সড়ক ছড়লন ঢব শকষরথর


June 16, 2023 at 06:38AM
from somoynews.tv | RSS Feed

উল্টো পথে মোটরসাইকেল চালানো এবং মাত্রাতিরিক্ত হর্ণ দিতে নিষেধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাঁচ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে মেয়র হানিফ ফ্লাইওভারের এক লেন বন্ধ করে বিক্ষোভ করেছেন হলটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ মারধরের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাতটার দিকে অমর একুশে হলের একদল শিক্ষার্থী ফ্লাইওভার অবরোধ করলে আশপাশের সব সড়কে যান চালাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। এরপর রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যস্থতায় হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলমেটাম দিয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে দিয়ে উল্টো পথে প্রায় ৮-১০টি মোটরসাইকেলের বহর যাচ্ছিলো। এ সময় যানজট তৈরি হলে তারা হর্ণ দিতে থাকে। ওই বহরে থাকা সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থক। এতে হলের শিক্ষার্থীরা উল্টো পথে আসা এবং হর্ণ দেয়ার কারণ জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ঢাবি শিক্ষার্থীদের মারধর করে।


এতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন। যাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আরও পড়ুন: জাবি ছাত্রীকে হেনস্তায় পুলিশ সদস্যকে গণপিটুনি


খবর পেয়ে ঘটনাস্থালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পরবর্তীতে ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার আশ্বাসের প্রেক্ষিতে রাত সাড়ে আটটার পর অবরোধ ছেড়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ছাত্রদের উপর হামলা মেনে নেয়া হবেনা। আমরা জানতে পেরেছি হামলাকারীরা কাউন্সিলর মানিকের অনুসারী। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়েছে।’


হামলার ঘটনায় নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে। দ্রুতই আইনের আওতায় আনা হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url