নটযশলপ মত চধর আর নই


June 30, 2023 at 06:06AM
from somoynews.tv | RSS Feed

বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুন) যুক্তরাজ্যে তার মৃত্যু হয়।

লন্ডনেই এই অভিনেত্রীকে দাফন করা হবে। অভিনেতা আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী স্বামী-সন্তানের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। এরমধ্যেই অভিনয়ও করেছেন।

 

তিনি স্কুলজীবন থেকেই অভিনয় শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও থিয়েটার নাটকে কাজ করেছেন। তার বিখ্যাত কাজের মধ্যে আছে, বরফ গলা নদী, ডলস হাউজ ইত্যাদি।

 

আরও পড়ুন: ‘টাইটানিক’ সিনেমার জনপ্রিয় অভিনেতা পল্টার মারা গেছেন

 

তার প্রথম ধারাবাহিকের নাম শান্ত কুটির। বিটিভিতে তার প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর আরেকটি শহর চাই।

 

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে সূচনা ও গুড নাইট মার মতো প্রযোজনায় নিজেকে জড়ান। যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী গুড নাইট মার পাণ্ডুলিপি তৈরি করেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url