বেনাপোল সীমান্তে ১২ স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ২

June 08, 2023 at 07:03AM
from somoynews.tv | RSS Feed
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৭ জুন) বিকাল ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বেনাপোলের পুটখালি ইউনিয়নের মিন্টু হালদারের ছেলে দেব হালদার ও তার তার সহযোগী একই এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।
আরও পড়ুন: যশোর সীমান্তে ২৬ স্বর্ণের বার ‘ফেলে পালানো পাচারকারী’
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে স্বর্ণের চালান পাচার হবে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
গ্রেফতার দেব গত এক বছরে প্রায় ২০০ কেজি স্বর্ণ ভারতে পাচার করেছে বলে জানিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হুন্ডি, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।