যেসব বিষয় প্রধান্য দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি, জানালেন মেয়র

May 02, 2023 at 09:01AM
from somoynews.tv | RSS Feed
পাঁচটি বিষয় প্রধান্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১ মে) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ফজলে নূর তাপস বলেন, ‘আগামী ৩০ বছর পর ঢাকা কিভাবে দেখতে চাই, ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় নিয়েই কাজ করছে সিটি করপোরেশন।’
তিনি বলেন, ‘ওয়ার্ড ভিত্তিক কাঁচাবাজার, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য স্থানান্তর, খেলার মাঠ ও সামাজিক অনুষ্ঠান কেন্দ্র- এই পাঁচটি বিষয় ঢাকা দক্ষিণ সিটি প্রধান্য দিয়ে কাজ করে যাচ্ছে।’
আরও পড়ুন: বাংলাদেশকে সাড়ে ২৬ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের বিস্ময় জানিয়ে দক্ষিণের মেয়র আরও বলেন, করোনাভাইরাস মহামারির সময় যখন সারাবিশ্ব স্তব্ধ ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে প্রণোদনা দিয়ে জীবন বাঁচিয়েছিলেন। যুক্তরাষ্ট্র টাকা দিয়ে টিকা কিনলেও বাংলাদেশে ফ্রি টিকা দেয়া হয়েছে।