কারাগারে এসএসসি পরীক্ষা দিলো হত্যা মামলার আসামি!

May 11, 2023 at 09:13AM
from somoynews.tv | RSS Feed
হবিগঞ্জে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে হত্যা মামলায় গ্রেফতার হওয়া এক কিশোরী।
বুধবার (১০ মে) কারাগারের একটি কক্ষে বসে মেয়েটি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার্থী মুক্তা আক্তার বাহুবলের শংকরপুর গ্রামের আবু সালেহের মেয়ে এবং দীননাথ ইনস্টিটিউটের শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার (০৯) একটি হত্যা মামলায় বাহুবল থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
গত বছরের সেপ্টেম্বর মাসে শকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় মুক্তা আক্তারকে আসামি করেন তিনি।
আরও পড়ুন: বিলম্বে কেন্দ্রে ঢুকতে না দেয়ায় ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
গ্রেফতার মুক্তা আক্তার নিহত শোয়েবের আপন চাচাতো বোন।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা জানান, ‘আদালতের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন মেয়েটিকে কারাগারে বসে পরীক্ষা দেয়ার সুযোগ করে দিয়েছে। বুধবার অন্যান্য শিক্ষার্থীদের মত একই সময়ে কারাগারে বসে সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দেয়।