আমেরিকাও ঋণ পরিশোধের ক্ষমতা হারিয়ে ফেলতে পারে: পলক

May 25, 2023 at 06:04AM
from somoynews.tv | RSS Feed
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ঋণ পরিশোধের সক্ষমতা না থাকায় শ্রীলংকা ও পাকিস্তান দেওলিয়া হয়েছে। বিশ্বের ধনী রাষ্ট্র আমেরিকার ঋণের পরিমাণ ৩০ ট্রিলয়ন ডলার। আগামী মাসের ১ তারিখের মধ্যে আমেরিকার সরকার ঋণের পরিমাণ বৃদ্ধি না করে তাহলে তারাও ঋণ পরিশোধের ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। বিশ্বের এই পরিস্থিতে সীমিত সম্পদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের খাবার ও চাহিদা মেটাচ্ছেন।
বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা হল রুমে বিজনেস প্রসেস আউটসোসিং (বিপিও) রাজশাহী বিভাগীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: ভুল ত্রুটির জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন পলক
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন ই-ক্যাব'র সভাপতি শমী কায়সার, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা শারমিন।