আর্সেনালের হারে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ম্যানসিটি


May 21, 2023 at 06:51AM
from somoynews.tv | RSS Feed

মৌসুমের শুরু থেকে শীর্ষে থাকল আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যানচেস্টার সিটির সঙ্গে পেরে উঠল না তারা। মৌসুমের শেষের দিকে ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ধারাবাহিকতা ও আর্সেনালের ধারাবাহিক ব্যর্থতা সিটিজেনদের দিলো হ্যাটট্রিক লিগ শিরোপার স্বাদ।

শনিবার (২০ মে) নটিংহ্যাম ফরেস্টের মাঠে স্বাগতিক দলের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে আর্সেনাল। আর তাতেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেল ম্যানচেস্টার সিটির। তাইয়ো মিকাইল আওনিয়ির একমাত্র গোলে গানারদের হারায় ফরেস্ট। এই হারে নিশ্চিত হয়ে যায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটিকে আর কোনোভাবে নাগালে পাওয়া সম্ভব নয় আর্সেনালের।


 

No description available.
আর্সেনালের হারে মাঠে না নেমেও শিরোপা নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। ছবি: ইউরোস্পোর্টস।


এদিন জিতলে খাতাকলমে হলেও টিকে থাকত আর্সেনালের প্রিমিয়ার লিগের আশা। উল্টো হেরে তিন ম্যাচ আগেই ম্যানচেস্টার সিটিকে শিরোপা উদযাপনের উপলক্ষ এনে দিল আর্সেনাল। সেই সঙ্গে এই ম্যাচ জিতে প্রিমিয়ার লিগে আগামী মৌসুমে টিকে থাকা নিশ্চিত করেছে নটিংহ্যাম ফরেস্টও।


আরও পড়ুন:অ্যানফিল্ডে নিজের শেষটা গোলে রাঙালেন ফিরমিনো


৩৫ ম্যাচ খেলে সিটির পয়েন্ট ৮৫। ৩৭ ম্যাচে আর্সেনালের ৮১। উলভারহ্যাম্পটনের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও আর্সেনালের পয়েন্ট হবে ৮৪, অর্থ্যাৎ আর কোনোভাবেই সিটির নাগাল পাওয়া সম্ভব নয় তাদের পক্ষে। সিটিরও পরের তিন ম্যাচে পয়েন্ট হারালেও কিছু যায় আসে না।


এদিন ম্যাচের ১৮ মিনিটে ফরেস্টের পক্ষে জয়সূচক গোলটি করেন তাইয়ো আওনিয়ি। এর আগে-পরে ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেই গেছে আর্সেনাল, শুধু গোলের দেখাই পায়নি।


এই ম্যাচ জিতে রেলগেশনের শঙ্কা কাটিয়েছে ফরেস্ট। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ১৭ নম্বরে থাকা এভারটন পরের ম্যাচে জয় পেলেও তাদের ছাড়িয়ে যেতে পারবে না।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url