আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: মোকতাদির চৌধুরী


May 18, 2023 at 06:01AM
from somoynews.tv | RSS Feed

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭মে) বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সহজ হবেনা। জয় বাংলার কোনও বিকল্প নেই। তবে যদি জাতীয় সঙ্গীত বিরোধীরা কখনো আমাদের সমর্থন পেতে চায়, আমি তাদের বিরোধীতা করবো।

 

আরও পড়ুন: আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

 

এ সময় তিনি  সকল নেতাকর্মীদেরকে জেলার ৬টি আসন ধরে রাখার জন্যে নৌকার বিজয় নিশ্চিত করার জন্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামীলীগ ও  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url