ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি কমিটি


May 30, 2023 at 05:40AM
from somoynews.tv | RSS Feed

ইতালির ভেনিস শহরে বৃহত্তর কুমিল্লা সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২৭ মে) সন্ধ্যায় ভেনিস শহরে বসবাসরত বৃহত্তর কুমিল্লার প্রায় দুই শতাধিক প্রবাসীর উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

বাংলাদেশের ঐতিহ্যবাহী ও শীর্ষ রেমিট্যান্স প্রদানকারী অঞ্চল বৃহত্তর কুমিল্লা। বৃহত্তর কুমিল্লার তিন জেলার কয়েক হাজার প্রবাসী বসবাস করছেন ইতালির পর্যটন শহর ভেনিসে। 

 

তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক সৃষ্টির জন্য ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি গঠনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় শহরের ঢাকা বিরিয়ানি হাউজের হলরুমে এক সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লার প্রবীণ প্রবাসী ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জনাব মোঃ আনিসুর রহমান। সভার সঞ্চালনা করেন ফয়সাল আহাম্মেদ ও শাহাদাত হোসেন।

 

আরও পড়ুন: ফ্রান্সে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

 

সভায় বক্তব্য রাখেন জনাব ভেনিস প্রবাসী কুদ্দুস চৌধুরী, সফিক গাজী, বেলাল হোসেন, মাকসুদ রহমান, নিয়ামেল চৌধুরী, মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ বাবুল মিয়া, ইলিয়াস মিয়া, ফয়সাল আহমেদ, মোখলেছ সরকার ও মাসুদ রানা প্রমুখ।

 

সভায় আলোচনার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি গঠনের লক্ষ্যে ৯ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে চলমান সংখ্যালঘু কমিটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বৃহত্তর কুমিল্লা সমিতি গঠনের লক্ষ্যে কাজ করবে।

 

বৃহত্তর কুমিল্লার ৩ জলার প্রত্যেকটি থেকে ৩ জন করে মোট ৯ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন- চাঁদপুর জেলা থেকে বেলাল হোসেন, মোঃ ফারুক হোসেন ও মোঃ সোহাগ পাঠান।

 

আরও পড়ুন: আগরতলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে জনাব সফিক গাজী, মোঃ  সালাউদ্দিন মিয়া ও আরিফ হোসেন। আর কুমিল্লা জেলা থেকে মাকসুদ রহমান, নেয়ামেল চৌধুরী ও মাহাবুবুর রহমান।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url