এক রশিতে ঝুলে থাকা দুই যুবকের মরদেহ উদ্ধার

May 17, 2023 at 07:21AM
from somoynews.tv | RSS Feed
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুরের পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ (২৩ ) ও তার বন্ধু একই জেলা ও থানার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে মো. আদিল শাহ ও ওরফে জসিম মনির (২৩)। নিহতরা দুজনে দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় জিনিস জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন।
আরও পড়ুন: ভালুকায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় জেনিস জুতা তৈরি কারখানায় চাকরি করতেন রিয়াদ ও মনির। ওই কারখানার ৩ নং গেটের পাশে গাছের ডালে এক রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থা দুজনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় তারা আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত ওই দুই যুবক একসঙ্গে থাকতেন। একই কারখানায় চাকরি করতেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।
]]>