নাটকীয়তা শেষে পাঞ্জাবকে বিদায় করে রাজস্থানের জয়

May 20, 2023 at 05:54AM
from somoynews.tv | RSS Feed
বারবার ঘুরে যাওয়া এবং নাটকীয়তায় ভরপুর একটি ম্যাচ দেখলেন আইপিএল ভক্তরা। যেখানে আরাধ্য জয়টি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল পরের পর্বে ওঠার জন্য। তবে ভাগ্য সহায় হয়েছে রাজস্থানের জন্য। দলটি পেয়েছে ৪ উইকেটের জয়।
শুক্রবার (১৯ মে) রাত ৮টায় মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে পাঞ্জাব। জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান। তাদের জয়ে চলতি আইপিএল থেকে বিদায় নিতে হলো পাঞ্জাব কিংসকে।
এই জয়ে প্লে অফের দৌঁড়ে এগিয়ে গেল সাঞ্জু স্যামসনের দল। তবে এখনই নিশ্চিত হয়নি তাদের পরের পর্ব। এজন্য অপেক্ষা করতে হবে অন্য দলের ওপরে।
আরও পড়ুন: ‘আর্চারকে এক টাকাও দেয়া উচিত নয়’, ক্ষোভ গাভাস্কারের
বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপরে নির্ভর করেছে রাজস্থানের পরবর্তী গন্তব্য। যদি মুম্বাই এবং বেঙ্গালুরু নিজেদের আলাদা ম্যাচে জয় পায় কিংবা এই দুই দলের যে কেউ জয় পায়, তাহলে স্যামসনদের বিদায় নিতে হবে চলতি আইপিএল থেকে।
গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন দেবদত্ত পাড়িক্কাল। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি ৩৬ বলে ৮টি চারের সাহায্যে এই রান করেন। আর মিডল অর্ডারে শিমরন হেটমায়ারের ৪৬ রান জয়ের পথকে সহজ করে। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন কাগিসো রাবাদা।
প্রথম ইনিংসে পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন স্যাম কারান। ৩১ বল থেকে ৪টি চার ও ২টি ছক্কা মেরে অপরাজিত এই রান করেন তিনি। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন নবদীপ সাইনি।
]]>