নাদালের কণ্ঠে বিদায়ের সুর


May 19, 2023 at 04:54AM
from somoynews.tv | RSS Feed

জুনে মাঠে গড়াবে ফরাসি ওপেন। কিন্তু এই আসরে এবার দেখা যাবে না রাফায়েল নাদালকে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন তিনি। পাশাপাশি এটাও জানিয়েছেন তিনি, ২০২৪ সালই হতে পারে তার খেলুড়ে জীবনের শেষ বছর।

বৃহস্পতিবার (১৮ মে) মায়োরকায় নিজের অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নাদাল। সেখানেই তিনি ফরাসি ওপেন থেকে নাম তুলে নেয়ার ঘোষণা দেন। নাদাল বলেন, ‘এ সিদ্ধান্ত আমার নয়, শরীরের। আপাতত কিছু দিন আমাকে টেনিস থেকে দূরে থাকতে হবে। হয়তো দুমাস। হয়তো তিন-চার মাস।’


আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনী কাবাডিতে চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন


নাদাল বলেন, ‘গত চার মাস খুব কঠিনভাবে কেটেছে। রোলাঁ গারোয় না খেলার কথা ভাবতেই পারি না। কিন্তু বাস্তব পরিস্থিতি এমনই যে আমাকে এ প্রতিযোগিতা থেকে দূরে সরে দাঁড়াতেই হচ্ছে। মহামারির পরে অনুশীলনে শরীর আমাকে সঙ্গ দেয়নি। অনেক সমস্যা তৈরি হয়েছে। শারীরিক কারণে খেলা থামিয়ে দিতে হয়েছে।’


আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ‘এভারেস্ট ম্যান’


আগামী বছর মাঠে তাকে দেখা যাবে কি না, এমন প্রশ্নে নাদাল বলেন, ‘আগে থেকে কোনো কথা বলতে চাই না। আমি এমন মানুষ নই যে একবার এক কথা বলব, পরেরবার অন্য কথা। পরের বছরই (২০২৪ সাল) আমার পেশাদার জীবনের শেষ। আপাতত এটাই আমার ভাবনা।’

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url