অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ


June 01, 2023 at 06:05AM
from somoynews.tv | RSS Feed

লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি সহকারী পরিচালক (এডি) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সহকারী পরিচালক (এডি)। পদের সংখ্যা : ১০০টি।

 

আবেদন করার যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করা যাবে। আবেদন করতে লাগবে না অভিজ্ঞতা।

 

এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ৬ জুলাই তারিখ বা এর আগে যাদের স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তারাও আবেদন করতে পারবেন।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন প্রায় ২ লাখ

 

বয়সসীমা আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

 

বেতন স্কেল : ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

 

আবেদন যেভাবে করতে হবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে এ লিংকে প্রবেশ করতে হবে।

 

আবেদনের সময়- আগামী ৫ জুন থেকে শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url