সাকিবের অভাব ভুগবে বাংলাদেশ: বাশার


May 26, 2023 at 06:32AM
from somoynews.tv | RSS Feed

গ্রানাইট স্ল্যাবে লাল বলে নাজমুল হোসেন শান্ত নিবিড়ের অনুশীলন। ইনডোরে চললো একটানা ঘণ্টাখানেক। লাফিয়ে ওঠা বলগুলোকে করলেন লিভ, স্ট্যাম্পের বলগুলোকে খেললেন সাবধানে সাবলীলভাবে। শুধু শান্ত নয়, মিরাজ-মুশফিক কিংবা লিটন। যারাই এসেছেন ঐচ্ছিক অনুশীলনে, তাদের সবার প্রাধান্য পেস বোলিংয়ের বিপক্ষে অনুশীলন।

জুনে বছরের তৃতীয় টেস্ট খেলতে নামছে টিম টাইগার্স। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের লজ্জা এখনও পোড়ায় সমর্থকদের। তাই তো আলোচনার বিষয় ঢাকা টেস্টে কেমন হবে উইকেট? যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ টিম ম্যানেজম্যান্ট। উইকেট নিয়ে রাখলেন কিছুটা ধাঁধাঁ। তবে একটা বিষয় স্পষ্ট, স্পিনে আর ঝুঁকবে না বাংলাদেশ।

 

আরও পড়ুন: ১৬৬ রানের লিড বাংলাদেশের, তিনজনের হাফসেঞ্চুরি

 

বৃহস্পতিবার (২৫ মে) আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন হাবিবুল বাশার সুমন। পিচের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পেস এবং স্পিন দুই ডিপার্টমেন্টই ভালো। পেস বোলিং ডিপার্টমেন্টটা এখন বেশ ভালো। দল অনুযায়ী পিচ কেমন হবে সে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে এখন। এটা নিয়ে আমাদের কথা হয়েছে। মিরপুরের উইকেট নিয়ে ধারণা, আমাদের মতো করেই উইকেট প্রস্তুত করা হচ্ছে।’

 

গুঞ্জন ছিল দল নির্বাচনেও দেখা যেতে পারে চমক। তবে সে রোমাঞ্চে পানি ঢেলে দিলেন নির্বাচকরা। স্কোয়াডে হবে না খুব একটা ব্যবচ্ছেদ। বরং নিজেদের শক্তিতেই প্রধান্য দিতে চায় টিম ম্যানেজমেন্ট। বাশার বলেন, ‘তেমন কোনো চমকের কিছু নেই। আমাদের নিয়মিত যেই সেরা টেস্ট দলটা আছে সেটাই খেলবে।’

 

আরও পড়ুন: মাহমুদউল্লাহর অভিজ্ঞতা বিশ্বকাপ দলকে সমৃদ্ধ করবে: মিরাজ

 

নিয়মিত অধিনায়ক সাকিবের ইনজুরি কিছুটা হলেও ভোগাবে দলকে। বিষয়টি মেনে নিয়েই বাস্তবতায় পা বাশারের, ‘সাকিব না থাকা দলের জন্য অনেক বড় বিপত্তি। সাকিবের মতো ক্রিকেটার খুব কমই আছে, যারা একসঙ্গে ব্যাটিং ও বোলিং করতে পারে। সাকিবের ব্যাটিং এবং বোলিং দুটোই আমরা মিস করবো। বাকি যারা আছেন, এখন তাদের দায়িত্ব দলের হয়ে কাজটা করে দেয়া।’

 

সিলেটে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ'দলের সিরিজ শেষে আফগানদের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা। তবে তার আগেই শুরু হতে পারে আনুষ্ঠানিক অনুশীলন।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url