শাহিন-শাদাবদের বিশ্রাম দেয়ায় চটেছেন কামরান আকমল


May 02, 2023 at 05:57AM
from somoynews.tv | RSS Feed

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৩৭ রান তাড়া করে জয় পেয়েছে পাকিস্তান। নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়ের পর প্রশংসিত হচ্ছে পাকিস্তানের ব্যাটিং শক্তি। প্রথম ওয়ানডেতেও ৫ উইকেটের সহজ জয় পেয়েছিল পাকিস্তান। তবে এমন পারফরম্যান্সের পরও দলটার সমালোচনায় মুখর হয়েছেন সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পাওয়া পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দিয়েছিল দলের মূল বোলার শাহিন আফ্রিদি, স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান ও টপ অর্ডার ব্যাটার শান মাসুদকে। তাদের ছাড়াই এ ম্যাচেও অনায়াসেই জয় পেয়েছে পাকিস্তান। ফখর জামানের বিধ্বংসী ১৮০ রানের ইনিংসে ৭ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক দলটি।


প্রথম ম্যাচেও পাকিস্তানের জয়ে খুব বেশি অবদান রাখতে পারেননি দলের গুরুত্বপূর্ণ এই তিন সদস্য। শাহিন আফ্রিদি তার বাঁহাতি পেস বোলিংয়ে ১০ ওভারে ৬৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। শাদাব খানও ১ উইকেট নিতে ১০ ওভার বল করে খরচ করেছেন ৫৬ রান। আর শান মাসুদতো ওয়ান ডাউনে নেমে আউট হয়েছেন মাত্র ১ রান করেই। প্রথম ম্যাচেও বলতে গেলে জয়ের নায়ক ফখর জামানই। সেদিনও ব্যাট হাতে শতক হাঁকিয়েছিলেন এই ওপেনার।


আরও পড়ুন:হ্যাটট্রিক সেঞ্চুরি হাঁকানোর পরও ফখরের ‘খুঁত’ ধরছেন রমিজ রাজা


দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া পেসার ইহসানউল্লাহ কিংবা লেগ স্পিনার উসামা মীর ও ব্যাটার আব্দুল্লাহ শফিকও ব্যর্থ হয়েছেন। ইহসানউল্লাহ ৮ ওভারে দিয়েছেন ৬০ রান, উসামা ১০ ওভারে ৬৬। উইকেটও পাননি দুজনের কেউই। ব্যাট হাতে শফিক ১৪ বলে করেছেন ৭ রান।


 

No description available.
কামড়ান আকমল। ছবি: সংগৃহীত।


অদলবদলেও ফলের পরিবর্তন নেই। তবে বিশ্রামের সুযোগে বাকিদের অন্তত পরখ তো করা সম্ভব হয়েছে। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট তৃপ্তির ঢেঁকুর তুললেও চটেছেন কামরান আকমল। সামনেই বিশ্বকাপ আর তার আগে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার বিলাসিতা ভালো লাগেনি সাবেক এই উইকেটকিপারের। ম্যাচ অনুশীলনের সুযোগ নষ্ট করাটা বাজে সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি।


আকমল বলেন, 'পাকিস্তান শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে। এটা কৌশলগত কোনো পদক্ষেপ নয়। আমাদের মাথায় এখন বিশ্বকাপ থাকার কথা এবং শাহিনের এখন ৫০ ওভারের ফরম্যাটে সর্বোচ্চ সময় খেলা প্রয়োজন। এটা তার ছন্দ ফেরাবে এবং গতিও বাড়াবে। এখন পাকিস্তান দলের এটিই প্রয়োজন।'


আরও পড়ুন:বাতিলের পথে এশিয়া কাপ


ইনজুরিপ্রবণ শাহিন আফ্রিদির বিশ্রামের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না আকমল। তবে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার ভুলটাই মানতে পারছেন না তিনি।


আকমল বলেন, ‘শাহিনের ধকলের বিষয়টি আরও ভালোভাবে সামাল দেয়া যায়। তাকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া যেত। কিন্তু তারা তাকে পাঁচ ম্যাচেই খেলিয়েছে।'  

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url