আগে কখনোই ছেলের খেলা দেখেননি শচীন

April 18, 2023 at 05:08AM
from somoynews.tv | RSS Feed
আইপিএলের ইতিহাসে অনন্য এক ঘটনা ঘটে গিয়েছে গতকাল। রোববার (১৬ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। বাবার পর ছেলেরও আইপিএলে খেলার ঘটনা টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম।
নিজের পর ছেলেও আইপিএলের মতো আসরে সুযোগ পাওয়ায় বেশ আবেগীই হয়ে পড়েছিলেন শচীন। সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্টে ছেলেকে দিয়েছেন পরিশ্রমী হওয়ার বার্তা। তবে এদিন নতুন এক অদ্ভুত তথ্যও জানা গেল তার ব্যাপারে।
গতকাল মুম্বাইয়ের হয়ে অভিষেক ম্যাচে প্রথম ওভারেই বল করতে আসেন অর্জুন টেন্ডুলকার। প্রথম ওভারে দেন পাঁচ রান। এরপর দ্বিতীয় ওভারে ১২ রান খাওয়ার পর তাকে আর বোলিংয়ে আনেননি মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব। আগেভাগেই জিতে যাওয়ায় ব্যাটিংয়েও সুযোগ মেলেনি অর্জুনের।
আরও পড়ুন: কনওয়ে-দুবের ঝড়ে রানের পাহাড়ে চেন্নাই
তবে যতটুকুই খেলেছেন অর্জুন তাতে বেশ আবেগাপ্লুত শচীন। মুম্বাইয়ের হয়ে ছেলেকে খেলতে দেখার ব্যাপারে ম্যাচশেষে জানিয়ছেন প্রতিক্রিয়া। সেখানে তিনি জানান, আজকের আগে নাকি কখনোই অর্জুনের খেলা দেখেননি সাবেক তারকা।
এ প্রসঙ্গে শচীন বলেন, 'এটা অন্য রকম অনুভূতি। ২০০৮ সাল ছিল আমার প্রথম মৌসুম। ১৬ বছর পর অর্জুন একই দলের হয়ে খেলল, বিষয়টা মন্দ নয়। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। কারণ, আমি আগে কখনোই অর্জুনের খেলা দেখিনি।’
নিজে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। তাঁর ছেলেই ক্রিকেট খেলছে সর্বোচ্চ পর্যায়ে। ব্যাপারটা যে তাঁর নিজের ইচ্ছায় হয়নি, তা পরিষ্কার করেছেন শচীন, ‘আমি সব সময়ই অর্জুনকে স্বাধীনতা দিয়েছি। সে যা করতে চেয়েছে, তা করতে দিয়েছি।’
আরও পড়ুন: আইপিএল অবসর প্রসঙ্গে মুখ খুললেন ধোনি
আইপিএলে অভিষেকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অর্জুন নিজেও। জানিয়েছেন, মুম্বাইয়ের হয়ে খেলা এবং রোহিতের মতো কারো কাছ থেকে অভিষেকের ক্যাপ পাওয়ার বিষয়টি তার কাছে বিশেষ কিছু।
অর্জুন বলেন, ‘২০০৮ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ানস দলকে সমর্থন করি। আজ আমি সেই দলের জার্সি পরে খেলছি। মুম্বাই ইন্ডিয়ানস ও ভারতীয় দলের অধিনায়কের কাছ থেকে ক্যাপ পাওয়ার বিষয়টা আমার কাছে বিশেষ কিছু।’
]]>