নদীতে ডুবে শিশুর মৃত্যু


April 26, 2023 at 07:21AM
from somoynews.tv | RSS Feed

ঠাকুরগাঁওয়ে টাংগন নদীতে ডুবে বর্নি আখতার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বর্নি স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নারগুন ইউনিয়নের ফেসরাডাঙ্গী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বর্নি আখতার ফেসরাডাঙ্গী এলাকার বেলাল হোসেনের মেয়ে।

 

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


সদর উপজেলার নারগুন ইউনিয়নের চেয়ারম্যান সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহত শিশুর পরিবার জানায়, বাড়ির গবাদিপশুর জন্য নদীর ধারে ঘাস তুলতে যায় বর্নি। এসময় আরো দুই শিশুর সঙ্গে নদীর পানিতে গোসল করতে নামে সে। নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় গভীর খাতের সৃষ্টি হয়। সেই খাতেই তলিয়ে যায় বর্নি। অন্য দুই শিশু প্রাণে বাঁচলেও পানিতে তলিয়ে যাওয়ায় মৃত্যু হয় বর্ণির। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।


বর্নির এমন মৃত্যুতে অবৈধ ড্রেজার মেশিনে নদী খননকে দায়ী করছেন স্থানীয় এলাকাবাসী ও পরিবারের স্বজনরা।

 

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মাটিচাপায় শ্রমিক নিহত


এ বিষয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়নের চেয়ারম্যান জানান, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে জানানো হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url