১৫ বছর ধরে স্লুইস গেট অকেজো, কৃষকের ভোগান্তি

April 12, 2023 at 06:50AM
from somoynews.tv | RSS Feed
১৫ বছর ধরে অকেজো কুড়িগ্রামের ধরলা নদীর ১৬টি স্লুইস গেট। এতে সেচ সুবিধা বঞ্চিত ২ হাজার কৃষক। ফসল উৎপাদনে খরচ হচ্ছে বাড়তি টাকা। তবে দ্রুত সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামে ধরলা নদীর বাঁধের ওপর মালভাঙ্গা রেগুলেটর। ইরিগেশন প্রকল্পের আওতায় জমিতে সেচ দেয়া আর বন্যা নিয়ন্ত্রণের জন্য এই রেগুলেটর তৈরি করা হয়েছিল। আশির দশকে তৈরি এ রেগুলেটরটি প্রায় ১৫ বছর ধরে অকার্যকর। এতে দুই পাড়ের প্রায় ২ সহস্রাধিক কৃষককে বোরোসহ অন্য ফসলের সেচের জন্য নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর।
আরও পড়ুন: স্লুইস গেট না থাকায় মৌলভীবাজারে ব্যাহত ৭০০ হেক্টর জমির চাষাবাদ
তবে রেগুলেটরটি মেরামতের উদ্যোগ নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল-মামুন। তিনি জানান, ইরিগেশন প্রকল্পের আওতায় রেগুলেটরটি মেরামত করা হবে। মেরামত শেষে কৃষকরা এ খালের পানি দিয়ে বোরো চাষ করতে পারবেন। এতে বন্যার পানি প্রবেশ করে কৃষকের ফসলহানীও বন্ধ হবে।
কুড়িগ্রামের রাজারহাটের দেউলিয়া বিল থেকে শুরু করে উলিুপর হয়ে সদরের মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা এলাকায় ধরলা নদী পর্যন্ত এ খালের দৈর্ঘ্য ৩০ কিলোমিটার।