চট্টগ্রামে আগুনে ৫ বসতঘর ভস্মীভূত


April 29, 2023 at 12:50AM
from jagonews24.com | rss Feed

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে আগুনে পাঁচটি বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে পাহাড়তলীর বার কোয়ার্টার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নির্বাপণ হয়।

আগুনে পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ধারণ করে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/বিএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url