বেনাপোলে গাঁজাসহ মাদক কারবারি আটক

April 15, 2023 at 04:51AM
from somoynews.tv | RSS Feed
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ বিপ্লব হোসেন (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক বিপ্লব রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
]]>