‌যশোরে বিপুল পরিমাণ মাগুর মাছ ধ্বংস


April 07, 2023 at 06:18AM
from somoynews.tv | RSS Feed

যশোরে নিষিদ্ধ মাগুর মাছ সংরক্ষণের দায়ে মফিজুল ইসলাম নামে এক মৎস্য ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় প্রায় দুই মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করেন তারা।


এরপর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ ভ্রাম্যমাণ আদালত গঠন করে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-৬ যশোরের কমান্ডার এম নাজিউর রহমান।


আরও পড়ুন: হবিগঞ্জে সরবরাহ বাড়ায় মাছের দাম কমেছে


নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, আফ্রিকান মাছ চাষ, সংরক্ষণ, পরিবহন সবই নিষিদ্ধ। এটি দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি স্বরূপ। র‌্যাব-৬ এর সদস্যরা অভিযুক্তকে হাতেনাতে আটক করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল-জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দ করা মাছ ধ্বংস করা হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url