বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জাকের পার্টির মহাসচিব

April 06, 2023 at 01:28AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর বঙ্গবাজারে গেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এসময় তিনি ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এছাড়া জাকের পার্টি চেয়ারম্যানের সহানুভূতির নিদর্শন হিসেবে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
বুধবার (৫ এপ্রিল) বিকেলে পার্টির নেতাদের নিয়ে বঙ্গবাজার যান শামীম হায়দার। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ব্যবসায়ীদের সহমর্মিতা ও সহানুভূতি জানানোর জন্য নেতাদের বঙ্গবাজার পাঠান।
এসময় পার্টির মহাসচিব শামীম হায়দারের সঙ্গে ছিলেন অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল। পার্টির মহাসচিব বঙ্গবাজার ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাদের সান্ত্বনা জানান।
আরও পড়ুন: স্মরণকালের ভয়াবহ আগুন বঙ্গবাজারে
সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির মহাসচিব বলেন, ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার ব্যবসায়ীদের নিরূপণ করে সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত নিশ্চিত করারও আহ্বান জানান।
এর আগে জাকের পার্টির নেতারা কর্তব্যরত ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার জন্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের শুভেচ্ছার কথা জানান।
জেডএইচ