পদ্মা সেতুতে আরও ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা


April 25, 2023 at 07:01AM
from somoynews.tv | RSS Feed

পদ্মা সেতুতে আইন ভঙ্গ করে জরিমানা গুনেছেন ছয় মোটরসাইকেল আরোহী।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে সেতুতে নির্ধারিত লেন ক্রস করে মূল লেনে চলে আসায় ছয় মোটরসাইকেল আরোহীকে তিন হাজার টাকা মোট ১৮ হাজার টাকা জমিরানা করা হয়েছে।

এর আগে রোববার পদ্মা সেতু পার হওয়ার সময় সরকারি নির্দেশনা অমান্য করে লেন পরিবর্তনসহ নানা অনিয়মে ২৬ বাইকারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

২২ মোটরসাইকেলকে তিন হাজার টাকা করে এবং একজনকে ড্রাইভিং লাইসেন্স না থাকার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উল্টোপথে টোল না দিয়ে মাওয়া প্রান্ত দিয়ে আরও মোটরসাইকেল আরোহী পদ্মা সেতুতে উঠে যায়। এ মোটরসাইকেল আরোহীকেও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

ঈদের দ্বিতীয় দিনও সেতুতে মোটরসাইকেল আরোহীর ভিড় ছিল। নির্দিষ্ট লেনে লম্বা লাইন ধরে সেতু অতিক্রম করছে তারা।। আর মূল লেনে চলছে অন্য যানবাহন। তবে, কেউ কেউ লাইন ব্রেক করে বাইকারদের লেন ক্রস করে মূল লেনে উঠে যান। পরে নিয়ম ভঙ্গ করে সার্ভিস লেন অতিক্রম করায় তিন হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে।

এছাড়া ঈদের আগের দিন ৯ বাইকারকে ২৭ হাজার টাকা এবং ঈদের দিন ৩ বাইকারকে ৯ হাজার টাকা। সর্বমোট ৪৪ বাইকারকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) বজলুর রহমান বলেন, সার্ভিস লেন থেকে বাইক মূল লেনে উঠে আসলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। তাই লেন ক্রস করায় মামলা করা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি অর্থ জরিমানা করা নিয়েও কর্তৃপক্ষ ভাবছে বলে তিনি জানান।

জেলা পুলিশ সুপার মো মাহফুজুর রহমান আল মামুন বলেছেন, শৃঙ্খলার ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। সবাইকে নিয়ম মেনেই চলতে হবে। অন্যথায় শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, পুলিশ তৎপর রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

গত ২০ এপ্রিল ভোর ৬টা থেকে সোমবার ২৪ এপ্রিল দুপুর ২ টা পর্যন্ত ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইলে সেতু পরাপার করেছে। এতে আয় হয়েছে ৪৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url