লিটনের অভিষেক ম্যাচে দেড়শও করতে পারল না কলকাতা

April 21, 2023 at 04:55AM
from somoynews.tv | RSS Feed
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেকে মেধার স্বাক্ষর রাখতে পারেননি লিটন কুমার দাস। তার মতো বাজে পারফরম্যান্স করেছে কলকাতা নাইট রাইডার্সও। লিটনের ৪ রানে আউট হওয়ার ম্যাচে সব কটি উইকেট হারিয়ে কোনোমতে ১২৭ রান করেছে কলকাতা।
অরুন জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ এপ্রিল) নতুন ওপেনিং জুটি নিয়ে নামে কলকাতা। ইংল্যান্ডের জেসন রয়ের সঙ্গী হন লিটন কুমার। রয় অনেকক্ষণ ক্রিজে থাকলেও দ্বিতীয় ওভারেই বিদায় নেন লিটন। নিজের প্রথম বলে ৪ মেরে রানের খাতা খুলেন তিনি। ইশান্ত শর্মার ওই ওভারে আরও ২টি বল ফেস করেন উইকেটরক্ষক এ ব্যাটার। লিটন আবার যখন স্ট্রাইক পান, তখন বোলিংয়ে মুকেশ কুমার। তার ওভারের শেষ বলে বাউন্সারে ব্যাট লাগিয়ে শর্টমিডে ক্যাচ দেন। ৪ বলে ৪ রান করে আউট হন লিটন।
আরও পড়ুন: বেঙ্গালুরুর নেতৃত্বে ফের কেন কোহলি? -জানা গেল কারণ
এরপর উইকেটের মিছিল চলতে থাকে কলকাতার। দলীয় ২৫ রানে ভেঙ্কটেস আইয়ার, ৩২ রানে নিতীশ রানা, ৫০ রানে মানদিপ সিং, ৭০ রানে সিংকু সিং বিদায় নেন। ৯৩ রানে কলকাতা হারায় জোড়া উইকেট। কুলদীপ যাদবের বলে বিদায় নেন ওপেনার রয় ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা অনুকুল রয়। জেসন ৩৯ বলে করেন ৪৩ রান। অনুকুল রানের খাতাই খুলতে পারেননি।
আরও পড়ুন: সিরাজ তোপে কোহলিদের ২৪ রানের জয়
কলকাতার যখন একশর আশেপাশে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়, তখন ব্যাট হাতে হাল ধরেন আন্দ্রে রাসেল। শেষ বল পর্যন্ত টিকে থাকা রাসেল ৩১ বলে খেলেন ৩৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। বাকিদের মধ্যে মানদীপ সিং ১২ ও রিংকু ৬ রান করেন। দিল্লির হয়ে ২টি করে উইকেট পান এনরিখ নর্কিয়া, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। এক উইকেট নেন মুকেশ কুমার।