অতি অগ্নিঝুঁকিতে মৌচাক মার্কেট: ফায়ার সার্ভিস


April 11, 2023 at 06:52AM
from somoynews.tv | RSS Feed

অপর্যাপ্ত সিঁড়ি। নেই এলার্ম সিস্টেম। ছোট্ট একটি জলাধার থাকলেও তা ব্যবহার উপযোগী নয়। ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আগুন নেভাতে নেই অন্য কোনো ব্যবস্থা। সবমিলিয়ে রাজধানীর মৌচাক মার্কেট মারাত্নক অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১০ এপ্রিল) সকালে মার্কেট পরিদর্শন শেষে একথা জানায় তারা।

 

সম্প্রতি বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর মার্কেটগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা-
ফায়ার সার্ভিস। সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলো। প্রায় প্রতিদিনই চলছে এলাকাভিত্তিক বিভিন্ন মার্কেট পরিদর্শন কার্যক্রম।

 

সরেজমিনে দেখা যায়, মার্কেটটিতে চারটি সিড়ি প্রয়োজন হলেও আছে মাত্র তিনটি। নামমাত্র একটি জলাধার থাকলেও নেই
পাম্পের ব্যবস্থা।

 

আরও পড়ুন: আগুনের ঝুঁকিতে গাউছিয়া মার্কেট

 

ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের সময় জলাধারটি কোনো কাজেই আসবে না। মার্কেটটিতে খুঁজে পাওয়া যায়নি কোনো ফায়ার হাইডেন।জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নেই সতর্ক সংকেত ব্যবস্থাও। বারবার সতর্ক করলেও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়নি মার্কেট কতৃপক্ষ।

 

যদিও সতর্ক করার বিষয়টি অস্বীকার করেছে মার্কেট কর্তৃপক্ষ।

 

অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকলেও মৌচাক মার্কেটে কাঠামোগত কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url