সোমবারের যাত্রা বাতিল করেছে ‘সোনার বাংলা’


April 17, 2023 at 06:52AM
from somoynews.tv | RSS Feed

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে দুর্ঘটনার কারণে সোমবার (১৭ এপ্রিল) ঈদযাত্রা বাতিল করেছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’।

রোববার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামীকাল সোমবারের ট্রেনযাত্রা বাতিল করা হয়েছে।

পাশাপাশি সোমবার ট্রেনটিতে যারা টিকিট কেটেছিলেন তাদেরকে টাকা ফেরত নেয়ার অনুরোধ করেছে রেলপথ মন্ত্রণালয়।

আরও পড়ুন : কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে ৯ বগি লাইনচ্যুত, আহত ৩০

প্রসঙ্গত, বিরতিহীন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় এবং একইদিন বিকেলে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

রোববার (১৬ এপ্রিল)  সন্ধ্যা সাড়ে ৭.৪৮ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলার ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জন আহত হন।

আরও পড়ুন : ট্রেনে ঈদযাত্রা: কবে পাবেন কোন তারিখের টিকিট

এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দুটি টিম ঘটনাস্থলে কাজ করছে। তবে তিনঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প লাইনে চট্টগ্রামের সাথে রেল চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে ঈদযাত্রার বিশেষ সার্ভিস শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। 
 


 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url