ঈদযাত্রা: ছবিতে সদরঘাট


April 19, 2023 at 05:06AM
from somoynews.tv | RSS Feed

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুধবার (১৯ এপ্রিল) থেকে ঈদযাত্রা শুরু হচ্ছে। মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। যদিও কয়েকদিন আগে থেকেই গ্রামমুখী জনস্রোত বেড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর সদরঘাটে ঘরমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সময় সংবাদের পাঠকদের জন্য ছবিতে ঘরমুখী মানুষের ঈদযাত্রা। 
 

No description available.
ভিড় ঠেলে এগিয়ে যেতে শিশুকে কাঁধে নিয়েছেন একজন অভিভাবক। ছবি: সময় সংবাদ

 

No description available.
ছুটিতে বাড়ি যাবার আগে নিজের প্রিয় পুতুলটি নিতে ভোলেননি যুবক। ছবি: সময় সংবাদ

 

No description available.
মেঝেতে বসে গাদাগাদি করে বাড়ি ফেরার এই দৃশ্যই বলে দেয়, নাড়ির টান কতটা গভীর। ছবি: সময় সংবাদ

 

No description available.
কখন ছাড়বে লঞ্চ, অপেক্ষা যাত্রীদের। ছবি: সময় সংবাদ

 

No description available.
লঞ্চঘাটে নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংবাদ


 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url