হাতিরপুলে গরিব-দুস্থদের জন্য ফ্রি ইফতার

April 18, 2023 at 06:22AM
from somoynews.tv | RSS Feed
রমজানের শুরু থেকে রাজধানীর হাতিরপুলে গরিব-দুস্থ এবং পথিকদের জন্য ফ্রি ইফতার কর্মসূচি চালু হয়েছে, যা এখনও চলছে।
৪০৬, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুলে পহেলা রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত চলেছে এ ইফতার কর্মসূচি।
ইফতারে আলুর চপ, পিয়াজু ,বেগুনি, ছোলা, মুড়ি, জিলাপি, খেজুর, তরমুজ এবং লেবুর শরবত থাকে। ১৫ রমজানে ও ২৫ রমজানে মোরগ-পোলাওর ব্যবস্থা রাখা হয়।
আরও পড়ুন: রোজাদারকে ইফতার করালে যে সওয়াব পাবেন
এলাকার গরীব, রিক্সাওয়ালা ছাড়াও পথচারীরা এই ইফতারে উপকৃত হয় এবং সাধুবাদ জানায়।
এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে প্রশংসনীয় এবং সমাজের মানুষের জন্য উপকারি বলে মনে করে।