রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ, সতর্ক থাকতে মসজিদে মসজিদে মাইকিং

April 25, 2023 at 06:01AM
from somoynews.tv | RSS Feed
রাজধানীর ইস্কাটন, গ্রিনরোড, মহাখালী, আজিমপুর, ধানমন্ডি, মালিবাগ ও বাড্ডাসহ কিছু এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া গেছে। এসব এলাকার বাসিন্দাদেরকে সতর্ক থাকার জন্য মসজিদে মাইকিং করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) সোমবার রাতে গ্যাসের গন্ধ পেয়েছে এলাকাবাসী।
এদিকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে ৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
]]>