লালমনিরহাটে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

April 16, 2023 at 06:39AM
from somoynews.tv | RSS Feed
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় স্বামীর আঘাতে স্ত্রী লাভলী বেগমের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সন্ধ্যায় দুলাল মিয়ার (৩৮) সঙ্গে স্ত্রী লাভলী বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল ধারালো অস্ত্র দিয়ে লাভলীর শরীরে আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে এলাকাবাসী লাভলীকে আহতাবস্থায় উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে দুলাল মিয়া পলাতক রয়েছেন।
আরও পড়ুন: স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী গ্রেফতার
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক সময় সংবাদকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।