মুসলামানদের গৌরবময় ইতিহাসের সাক্ষী ‘গ্র্যান্ড মস্ক দূ প্যারিস’


April 03, 2023 at 04:58AM
from somoynews.tv | RSS Feed

ফ্রান্সে মুসলমানদের ঐতিহাসিক ত্যাগের গৌরবময় ইতিহাসের সাক্ষী রাজধানী প্যারিসের 'গ্র্যান্ড মস্ক দূ প্যারিস'। পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় এটি। সহমর্মিতা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ স্থাপনের ক্ষেত্রে এই মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান সংশ্লিষ্টরা।

ফ্রান্সের জাতীয় মসজিদ 'গ্রান্ড মস্ক দূ প্যারিস'। প্রায় শত বছর আগে ১৯২৬ সালে নির্মাণ করা হয় এটি। জানা গেছে, জাতীয় এই মসজিদ নির্মাণের পেছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট।

 

প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষ নিয়ে প্রায় লক্ষাধিক মুসলিম জার্মানির বিপক্ষে যুদ্ধ করে মারা যান। আর তাই মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্মাণ করা হয় চমৎকার এ মসজিদটি। সহমর্মিতা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ স্থাপনের ক্ষেত্রে এই মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন: রমজানে মুসল্লিতে মুখরিত আবুধাবির বৃহত্তম শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ

 

গ্র্যান্ড মস্ক দূ প্যারিসের প্রেসিডেন্ট শামস উদ্দিন হাফিজ বলেন, প্রথম বিশ্বযুদ্ধে অসংখ্য মুসলিম সেনা ফ্রান্সের জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন। তাদের স্মৃতিকে  সম্মান জানাতেই বানানো হয় এই মসজিদ। ১৯১৯ সালে ফরাসি পার্লামেন্টে আইন পাসের মাধ্যমে এটি নির্মাণ করা হয়।

 

মসজিদের ভেতরের নানা কারুকার্য আর বাইরের বাগান মুগ্ধ করে মুসল্লিদের। জাতীয় এই মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করেন বিপুলসংখ্যক পর্যটক। ইতিহাস ঐতিহ্যের ছবি সংরক্ষিত রয়েছে মসজিদের জাদুঘরে। মসজিদটি মুসলমানদের জন্য গৌরবের একটি স্থাপনা বলেই মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

 

আরও পড়ুন: ‘জিনদের সাহায্যে এক রাতেই’ নির্মিত ৫০০ বছরের পুরোনো যে মসজিদ

 

ফ্রান্সে আনুমানিক প্রায় ৬০ থেকে ৭০ লাখ মুসলমানের বসবাস। যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url