সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী


April 21, 2023 at 10:53PM
from jagonews24.com | rss Feed

 

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে ঈদ করবেন। সেখানে তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শুক্রবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে তার সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন>> দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রী দলের নেতাকর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে তিনি সকাল ১১টা থেকে বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০, ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন>> এবার ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

এসইউজে/এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url