নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ২০টি গুদাম


April 14, 2023 at 06:23AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর নবাবপুরে টিনশেড গোডাউনে লাগা আগুন পৌনে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রায় ২০টি গুদাম পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও সেনাবাহিনী। 

 

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স এন্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন দ্বিতীয় তলা থেকে ছড়িয়েছে বলে ধারণা করছি। দোকানের ভেতরে সব গুদাম ছিল। প্রায় ২০টির মতো গুদাম পুড়ে গেছে।

 

তিনি বলেন, প্রথমে আমরা একটি গুদামে অগ্নিকাণ্ডের খবর পাই। এসে দেখি অনেকগুলো গুদাম রয়েছে। সেখানে একটি মেসও রয়েছে। মেসটিতে বিভিন্ন দোকানের কর্মচারীরা থাকেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। এখানে গ্যাসের লাইনও আছে, সিলিন্ডারও আছে। কিন্তু গ্যাস নাকি অন্য কোনোভাবে হয়েছে, সেটা খতিয়ে দেখবো।

 

তিনি আরও বলেন, সম্প্রতি ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যেহেতু বেশ কিছুদিন ধরে আমরা অগ্নিকাণ্ডের শিকার হচ্ছি, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখবে বলে আশা করি।

 

এর আগে রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে অংশ নেয় আরও চারটি ইউনিট। 

 

আরও পড়ুন: মৌচাকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করে। 

 

পরে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url