রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত


April 17, 2023 at 06:26AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোডে ট্রাকচাপায় ফোরকানুজ্জামান (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

 

মৃত ফোরকানুজ্জামানের শ্যালক কাজী হেদায়েত জানান, নিহত ফোরকানুজ্জামানে বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিহাতি মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম আশ্রাব আলী। তিনি মিরপুরের ডিওএইচএস এলাকায় থাকতেন। তার স্ত্রী রাফেজা আক্তার, দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত


কাজী হেদায়েত বলেন, ফোরকানুজ্জামান স্টক লটের ব্যবসা করতেন। দুপুরে ব্যবসার কাজে উত্তরা গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে মিরপুরের বাসায় ফিরছিলেন। পথে জসিমউদ্দিন রোডে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়লে ট্রাকটি তার শরীরের ওপর দিয়ে উঠে যায়।

 

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url