ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


April 24, 2023 at 08:22AM
from somoynews.tv | RSS Feed

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে রউজা (৬) ও সামি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হরিপুর ইউপির শংকরাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা শংকরাদহ গ্রামের দুবাই প্রবাসী আক্তার শাহের মেয়ে ও একই এলাকার প্রবাসী শাহানুর শাহের ছেলে সামি (৫)। তারা দুজন চাচাত ভাই-বোন।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, টেঁটা বিদ্ধ হয়ে নিহত ১


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


পুলিশ জানায়, রোববার দুপুরে নিজ বাড়ির কাছে পুকুরে গোসল করতে যায় শিশু রউজা ও সামি। গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পুকুরে আশেপাশে তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


ওসি হাবিবুল্লাহ সরকার জানান, পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ দাফন করা হয়েছে।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url