খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন শাহজাহান ওমর

April 23, 2023 at 11:14PM
from jagonews24.com | rss Feed
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।
রোববার (২৩ এপ্রিল) রাত ৯টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে প্রবেশ করেন শাহজাহান ওমর। এরপর খালেদা জিয়ার সঙ্গে দেখা করে রাত পৌনে ১০টায় বাসা থেকে বের হন তিনি তবে সাক্ষাতের বিষয়ে কোনো কথা বলতে চাননি শাহজাহান ওমর।
আরও পড়ুন: খালেদা জিয়া এখনো অসুস্থ: ফখরুল
এর আগে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
তখন মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, খালেদা জিয়া এখনও অসুস্থ। তাকে ডাক্তার মনিটরিং করছে।
কেএইচ/জেডএইচ/