শেষ হাসিটা ধোনির হলো না

April 13, 2023 at 06:33AM
from somoynews.tv | RSS Feed
জয়ের জন্য শেষ তিন ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৫৪ রান, হাতে চার উইকেট। পরিস্থিতির বিচারে প্রায় অসম্ভবের কাতারে। কারণ আগের ছয় ওভারে ২৯ রান তুলতেই ছয় উইকেট হারিয়েছিল মাহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু এই অসম্ভবটাকেই প্রায় সম্ভব করে ফেলেছিলেন বছরখানেক আগেই চল্লিশ পেরোনো ধোনি।
চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে বুধবার (১২ এপ্রিল) লড়াইটা হয়েছে বেশ। তবে দারুণ এক জয়ের কাছে গিয়ে হেরেছে ধোনির দল। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ রানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রাজস্থান রয়্যালস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে জস বাটলার-শিমরন হেতমায়ারের ব্যাটে ১৭৫ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানে থামে ধোনির দল। চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে এখন ধোনির দল।
আরও পড়ুন: চেন্নাইয়ে ধোনির ডাবল সেঞ্চুরি
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ফর্মে থাকা জয়সওয়ালকে দলীয় ১১ রানের মাথায় হারায় সানজু স্যামসনের দল। দ্বিতীয় উইকেটে দেবদ্যুত পাডিকেলের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন জস বাটলার। ২৬ বলে ৩৮ করে ফেরেন পাডিকেল। ওভারে ফেরেন অধিনায়ক সানজু স্যামসনও ফেরেন কোনো রান যোগ না করেই।
পাঁচে নেমে অশ্বিন করেন ২২ বলে ৩০ রান। বাটলার ফেরেন ৫২ রানে। শেষদিকে শিমরন হেতমায়ারের ৩০ রানে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাজস্থান।
আরও পড়ুন: ডেভিড ওয়ার্নারের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তুললেন পাঠান
লক্ষ্যতাড়ায় ব্যাটিংয়ে নেমে রাজস্থানের মতোই শুরুতে উইকেট হারায় চেন্নাই। উড়ন্ত ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়ার ফেরেন দলীয় ১০ রানে। তবে চাপ সামলে দলকে এগিয়ে নিয়ে যান আজিঙ্কা রাহানে এবং ডেভন কনওয়ে। ১৯ বলে ৩১ করে রাহানে ফিরলে রানের গতি কিছুটা কমে।
ব্যাট হাতে এদিন ব্যর্থ হয়েছেন শিভম দুবে, মঈন আলী এবং আম্বাতি রাইডু। চেন্নাই যখন একেবারেই হেরে যাওয়ার পথে, তখন হুট করেই জ্বলে ওঠেন ধোনি এবং জাদেজা। শেষ ১৮ বলের ১৫ বলে ৪৭ রান নিয়েছেন এই দুই ব্যাটার। কিন্তু শেষ পর্যন্ত তিন রানের ব্যবধানে হারে চেন্নাই।
লড়াকু ইনিংসে ১৭ বলে ৩২ রান করেছেন ধোনি। জাদেজা অপরাজিত ছিলেন ২৫ রানে। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রবীচন্দন অশ্বিন এবং জুজবেন্দ্র চাহাল।
]]>