মাশরাফির স্কুটিতে সাকিব

April 13, 2023 at 07:37AM
from somoynews.tv | RSS Feed
নিঃসন্দেহে সাকিব আল হাসান দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। অন্যদিকে মাশরাফি বিন মর্তুজাও কম যান না। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার প্রথম দিককার নায়ক তিনি। দীর্ঘ সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে পেয়ছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক উপাধিও। এক কথায় দুজনই বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ দুই নাম।
বড় ক্রিকেটারদের নিয়ে গুজবের শেষ নেই। সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজাকে নিয়েও আছে একাধিক গুজব। সাকিব-মাশরাফির মধ্যে সম্পর্ক ভালো নয়, বাংলাদেশের ক্রিকেটপাড়ায় কান পাতলে এমন গুজব সবসময়ই শোনা যায়। তবে ব্যাপারটা যে শুধুই গুজব কাজের দ্বারা সেটা বারবারই প্রমাণ করে এসেছেন এই দুই তারকা।
সাকিব আল হাসান মাশরাফিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকা মনে করেন, বিভিন্ন সাক্ষাৎকারে সেটা অকপটে স্বীকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আবার ম্যাশও সাকিবকে কম ভালোবাসেন না। সাকিবের নিষেধাজ্ঞা থেকে শুরু করে আইপিএল এনওসি ইস্যু বিভিন্ন সময় এই তারকার পাশে দাঁড়িয়েছেন তিনি। তাই তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন আছে, এমন তথ্য বিশ্বাস করা কঠিন।
আরও পড়ুন: আইসিসির মাসসেরা সাকিব
সাকিবের আর ম্যাশের সম্পর্ক যে এখনও দুর্দান্ত, সেটার প্রমাণ বুধবার আরও একবার দিয়েছেন এই দুজন। অবসরের দিনে আড্ডা-খুনসুটিতে মেতেছিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা।
বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ ছিল না। তবে ছুটির দিনেও মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আসেন সাকিব-মাশরাফি। ম্যাশ এদিন এসেছিলেন একটি হলুদ রঙের স্কুটিতে করে। সাকিবও এসেছিলেন নিজের কিছু সাজ সেরে নিতে।
কাজ সেরে স্টেডিয়াম ছাড়ার আগে মাশরাফির স্কুটি নজরে আসে সাকিবের। আর তখনই সেটা চালানোর বায়না ধরেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
আরও পড়ুন: টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাকিব-মুশফিক-তাইজুল
বাইক চালাতে বেশ পারদর্শী সাকিব স্কুটিতে তেমন দক্ষ নন। তাই বড় ভাইয়ের মতো মাশরাফি এখানেও কিছু পরামর্শ দিলেন তাকে। ম্যাশের নির্দেশনায় এরপর ভালোভাবেই চালিয়েছিলেন সাকিব।
স্কুটি চালানোর পর সাকিবকে দেখা গেছে তামিমের সঙ্গে একান্তে কথা বলতে।
]]>