বরের ১ বছর, নানার ছয় মাসের কারাদণ্ড


April 05, 2023 at 05:47AM
from somoynews.tv | RSS Feed

দিনাজপুরের হিলিতে বাল্যবিয়ের অভিযোগে বর ও তার নানাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কনের বাবার অভিযোগের ভিত্তিতে উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মীম।

আরও পড়ুন:  ২৫০ বিয়ের ঘটক কেন নিজেই করলেন না বিয়ে!

এ সময় বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭-এর ৭ ধারায় বর আরিফ হোসেনকে (২১) এক বছর এবং বিয়েতে সহায়তা করায় ওই আইনের ৮ ধারায় তার নানা আশরাফ আলীকে (৭৯) ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।


সাজাপ্রাপ্ত আরিফ হোসেন উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামের রকিব উদ্দিনের ছেলে এবং তার নানা আশরাফ আলী ওই ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে।


হাকিমপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম বলেন, ‘মেয়ের বাবা আমাদের কাছে অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। প্রাপ্তবয়স্ক হওয়ায় ছেলে এবং তার নানাকে সাজা দেয়া হয়েছে।’ এ ছাড়াও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়েকে তার পরিবারের হেফাজতে দেয়া হয়েছে বলে জানান তিনি। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url