কিছু ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সংস্কৃতিতে বারবার আঘাত করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী


April 13, 2023 at 06:02AM
from somoynews.tv | RSS Feed

কিছু ধর্মান্ধ সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠী বারবার সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হানছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে সাম্প্রদায়িক হামলার খবরে আমাদের হৃদয় যেন ছিঁড়ে গিয়েছিল। আমরা পবিত্র মাসে শপথ নিতে চাই, আর কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী যেন আমাদের স্মৃতি, আমাদের গর্ব এবং অহংকারের জায়গাটিতে আর আঘাত করতে না পারে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যেতে চাই।’


আরও পড়ুন:প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে ভালো থাকতে চান: নৌপরিবহন প্রতিমন্ত্রী


খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাচ্চা মুসলমান ছিলেন। তিনি বলেছেন, আমি বাঙালি, আমি মুসলমান। ১৯৭২ সালে দেশে ফিরে এসেও বলেছেন, পৃথিবীর দ্বিতীয় ইসলামি দেশ হচ্ছে বাংলাদেশ। মহানবী আমাদের মানবিকতা শিক্ষা দিয়েছেন। যারা অন্য ধর্মের মানুষ আছেন, তাদের সুরক্ষা ও নিরাপত্তা দেয়ার দায়িত্ব সংখ্যা গরিষ্ঠ হিসেবে মুসলমানদের। যার জন্যে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে জীবন দিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে এ রক্তের প্রতি শ্রদ্ধা জানানো। অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ যেদিন বিনির্মাণ করতে পারব সেইদিন এ রক্তের ঋণ শোধ করা হবে।’


ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যে দোয়া চান অনুষ্ঠানের সম্মানিত অতিথি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।


অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিসহ প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url