স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু


March 24, 2023 at 06:04AM
from somoynews.tv | RSS Feed

ঐতিহাসিক ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ধানমন্ডিতে তার নিজ বাসভবনে, যা ইতিহাস স্বীকৃত একটি ঘটনা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

এতে লেখা হয়েছে, ‘ ঐতিহাসিক ২৩ মার্চ, পতাকা উত্তোলন দিবস। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের গৌরবোজ্জ্বল একটি দিন। একের পর এক পতাকাশোভিত ঝাঁজাল মিছিল জোয়ারের উচ্ছ্বাস নিয়ে আছড়ে পড়ছিল গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাতিঘরের পাদদেশে। শহরের সব মিছিল গিয়ে মিশেছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে।’

আরও পড়ুন: আওয়ামী লীগ কথা রাখে: জয়

এতে আরও লেখা হয়, ‘সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসভবনে নিজ হাতে উত্তোলন করেন স্বাধীন বাংলার পতাকা।’

এদিন বঙ্গবন্ধু তার ভাষণে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ‘৭ কোটি মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। বিজয় আমাদের সুনিশ্চিত। ঐক্যবদ্ধ হও। প্রস্তুত হও। বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ্...জয় বাংলা।’  

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url