সুদানে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

March 16, 2023 at 05:37AM
from somoynews.tv | RSS Feed
সুদানের রাজধানী খারতুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান খারতুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন এবং তা ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশি ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদান সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, খারতুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তারেক আহমেদ ও অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হিলি বন্দর পরিদর্শনে ছয় দেশের ২৩ সেনা কর্মকর্তা
এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সুদান পরিদর্শনের দ্বিতীয় দিনে বুধবার ইউনাইটেড নেশনস ইন্টিগ্রেটেড ট্রানজিশন এসিস্টেন্স মিশন ইন সুদানের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল ড. ভলকার পারথেজ ও সুদান সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ ওথম্যান আল-হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন: ভোক্তা অধিদফতরে বঙ্গবন্ধু কর্নার
এ সময় সুদান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জেনারেল শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার প্রদান করা হয়। স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল এবং সুদান সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফের সঙ্গে সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার বিভিন্ন সহায়তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।