ফটো জার্নালিস্ট জালালউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

March 15, 2023 at 06:31AM
from somoynews.tv | RSS Feed
মহান মুক্তিযুদ্ধের সময়ে অসাধারণ সব ছবির চিত্রগ্রাহক, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জালালউদ্দিন হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘কিংবদন্তী এই ফটোসংবাদিক তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
গত সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে জাতীয় হৃদরোগ হাসপাতালে জালালউদ্দিন হায়দার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।
আরও পড়ুন: রেজা আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
জালালউদ্দিন স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।