জেনেভায় একাত্তরের গণহত্যার প্রতিবাদ জানালেন প্রবাসী বাংলাদেশিরা


March 20, 2023 at 07:05AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদারদের গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ‘ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ’ এর সুইজারল্যান্ড শাখা।

বাংলাদেশ সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘ ভবনের সামনে ব্রোকেন চেয়ার স্কয়ারে এ উপলক্ষে এক পোস্টার প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি।


ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে পাকিস্তানের গণহত্যার বিচার দাবি করেন। পাশাপাশি আন্তর্জাতিকভাবে এই গণহত্যার স্বীকৃতির দাবি জানান তারা।


বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫১ বছরপূর্তিতে গত ১৭ মার্চ এই কর্মসূচির আয়োজন করা হয়। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিপীড়িত মানুষ পায় নতুন একটি স্বাধীন দেশ।

 

আরও পড়ুন : একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: মোমেন


১৯৭১ সালের ২৫ মার্চ নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনারা। টানা নয় মাস চলা যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হন। পাকিস্তানি বাহিনী পূর্ব পাকিস্তানের বাঙালিদের বিরুদ্ধে যে হত্যা, উচ্ছেদ এবং নিপীড়ন ও ধর্ষণ চালিয়েছিল, তাতে প্রতি মাসে গড়ে ৩ লাখ ৭৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। সবশেষে বাংলাদেশের চূড়ান্ত বিজয় আসে ওই বছরের ১৬ ডিসেম্বর।


জেনেভায় জাতিসংঘ অফিসের সামনে থাকা ব্রোকেন চেয়ার ভাস্কর্যটি ভঙ্গুরতা, শক্তি, ভারসাম্যহীনতা, স্থিতিশীলতা, সহিংসতা এবং মর্যাদার প্রতীক। প্রখ্যাত ভাস্কর ড্যানিয়েল বেরসেট ১৯৯৭ সালে এটি তৈরি করেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ব্রোকেন চেয়ার স্কয়ারেই পাকিস্তানের গণহত্যার প্রতিবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url